মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

তাইওয়ানে আঘাত হানতে পারে টাইফুন : সরিয়ে নেয়া হলো ৩ হাজার বাসিন্দাকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: টুইটার।

তাইওয়ানে আঘাত হানতে চলেছে শক্তিশালী টাইফুন ‘হাইকুই’। স্থানীয় সময়  রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এই টাইফুনটি তাইওয়ানে আঘাত হানতে পারে। 

এদিকে ‘হাইকুই’ এর আঘাতের শঙ্কায় সেখানকার ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং সকল অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদন থেকে আরো জানা যায়, তাইওয়ান দ্বীপ ভূখণ্ডের দক্ষিণ এবং পূর্বে টাইফুনটি আছড়ে পড়ার সময় প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এ অঞ্চলের বিভিন্ন কাউন্টি ও শহরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করা হয়েছে এবং শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া টাইফুনের আঘাতের পর বন্যা দেখা দিলে দুর্গতদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা এবং ত্রাণ প্রদান কার্যক্রমে সহায়তার জন্য তাইওয়ানের সেনাবাহিনী ও সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


তাইওয়ান হাইকুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250